আধুনিক ও ব্যথামুক্ত ডেন্টাল সেবা
ডাঃ আসির মোসাদ্দেক সাকিব ডেন্টাল কেয়ারে আধুনিক প্রযুক্তির সাহায্যে সুনির্দিষ্ট ও নিরাপদ সেবা প্রদান করা হয়।

নিয়মিত দাঁতের চেকাপ (Regular Dental Checkup)
দাঁত ও মাড়ির যেকোনো সমস্যা প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে এবং সুস্থ মুখগহ্বর বজায় রাখতে নিয়মিত রুটিন চেকআপ।

পেশেন্ট কাউন্সেলিং (Patient Counseling)
রোগীর যেকোনো জটিল ডেন্টাল সমস্যা ও ভীতি দূর করতে এবং সঠিক মৌখিক স্বাস্থ্যবিধি বজায় রাখতে বিস্তারিত পরামর্শ প্রদান।

রুট ক্যানাল ট্রিটমেন্ট (Root Canal Treatment)
সংক্রমিত বা ক্ষতিগ্রস্থ দাঁতের ভেতরের নার্ভ ও রক্তনালী পরিষ্কার করে দাঁত বাঁচানোর আধুনিক চিকিৎসা।

জিরকনিয়া ক্রাউন/ক্যাপ (Zirconia Crown)
সর্বাধুনিক প্রযুক্তির অত্যন্ত শক্তিশালী ও দেখতে একদম প্রাকৃতিক দাঁতের মতো প্রিমিয়াম ক্রাউন।

মেটাল-সিরামিক (PFM) ক্রাউন/ক্যাপ
রুট ক্যানাল বা দুর্বল দাঁতের সুরক্ষায় এবং স্থায়িত্ব বাড়াতে টেকসই মেটাল ও সিরামিকের সংমিশ্রণে তৈরি ক্যাপ।

কম্পোজিট ফিলিং (Composite Filling)
দাঁতের ক্যাভিটি বা ক্ষয় রোধে দাঁতের রঙের সাথে মিলিয়ে নিখুঁতভাবে ফিলিং করা।

জি.আই ফিলিং (G.I. Filling)
দাঁতের চিকিৎসায় ব্যবহৃত গ্লাস আয়োনোমার সিমেন্ট ফিলিং, যা দাঁতের সুরক্ষায় অত্যন্ত কার্যকর।

ফাইবার রি-ইনফোর্সড কম্পোজিট ব্রিজ (Fiber-Reinforced Composite Bridge)
হারিয়ে যাওয়া দাঁতের দুই পাশের দাঁতের সাহায্যে বিশেষ ফাইবার ও কম্পোজিট রজন ব্যবহার করে এক ভিজিটে ফিক্সড কৃত্রিম দাঁত সংযোজন।

ইমপ্ল্যান্ট (Dental Implant)
হারিয়ে যাওয়া দাঁতের শেকড়ের জায়গায় টাইটানিয়াম ফিক্সড কৃত্রিম দাঁত প্রতিস্থাপনের সর্বাধুনিক ও স্থায়ী সমাধান।

বাঁকা দাঁতের অর্থোডন্টিক কারেকশন (Orthodontic Correction)
ব্রেসেস বা আধুনিক অ্যালাইনারের সাহায্যে আঁকাবাঁকা ও ফাঁকা দাঁত সোজা করে হাসির সৌন্দর্য ও কামড় ঠিক করা।

মিড-ডায়াস্টেমা ক্লোজ (Front Tooth Gap Closing)
সামনের দুই দাঁতের মাঝখানের ফাঁকা জায়গা সুন্দরভাবে বন্ধ করার চিকিৎসা।

নরমাল এক্সট্রাকশন (Normal Tooth Extraction)
অতিরিক্ত ক্ষতিগ্রস্থ বা নড়বড়ে দাঁত নিরাপদে ও পেইনলেসভাবে অপসারণ করা।

সার্জিক্যাল এক্সট্রাকশন (Wisdom Tooth Surgery)
আঁকাবাঁকা বা মাড়ির ভেতরে আটকে থাকা আককেল দাঁত বা জটিল দাঁত অপারেশনের মাধ্যমে অপসারণ।

বাচ্চাদের ফিলিং ও দাঁত তোলা (Pediatric Dentistry)
ছোটদের দুধ দাঁতের সমস্যা সমাধান এবং শিশুদের উপযোগী কোমল ডেন্টাল কেয়ার।

স্কেলিং ও পলিশিং (Scaling & Polishing)
দাঁতে জমে থাকা টাটার, প্লাক ও দাগ দূর করে মাড়ি সুস্থ ও মুখগহ্বর সতেজ রাখা।

ফ্লেক্সিবল ও হিট কিউর ডেঞ্চার
হারিয়ে যাওয়া দাঁতের পরিবর্তে আরামদায়ক ও নমনীয় কৃত্রিম আর্টিফিশিয়াল দাঁতের সেট বা ডেনচার।

নাইট গার্ড (Night Guard)
ঘুমের সময় দাঁত কিড়মিড় করার অভ্যাস (Bruxism) থেকে দাঁতকে সুরক্ষার বিশেষ ট্রের ব্যবস্থা।

টুথ হোয়াইটেনিং (Tooth Whitening)
আধুনিক ও নিরাপদ প্রযুক্তির সাহায্যে হলুদ বা দাগযুক্ত দাঁত উজ্জ্বল, সাদা ও আকর্ষণীয় করে তোলার কসমেটিক সেবা।

ডিজিটাল ডেন্টাল এক্স-রে (RVG)
কম রেডিয়েশনের অত্যন্ত নিখুঁত ও আধুনিক রেডিওগ্রাফি প্রযুক্তি, যার মাধ্যমে দাঁতের ভেতরের অবস্থা তাৎক্ষণিকভাবে স্ক্রিনে দেখা যায়।

সিস্ট ইনিউক্লিয়েশন (Cyst Enucleation)
মুখগহ্বর বা চোয়ালের ভেতরে তৈরি হওয়া তরলপূর্ণ সিস্ট বা থলি সফলভাবে অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ অপসারণের চিকিৎসা।

দীর্ঘস্থায়ী ঘা ও প্রি-ক্যান্সারাস লেশনের চিকিৎসা
মুখে দীর্ঘদিনের না ভালো হওয়া ঘা, সাদা বা লাল প্যাচ এবং প্রি-ক্যান্সারাস অবস্থা নির্ণয় ও যথাযথ চিকিৎসা প্রদান।